শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৫৩ পিএম, ২০২৩-০৩-০৯
আসাদুজ্জামান বাদল (নরসিংদী) : নরসিংদী রায়পুরায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সোর্সের কাছে বিক্রি করতে গিয়ে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ জালে আটক হয়েছে আলম নামে এক মাদক কারবারী। পরে অর্থ লেনদেনের উদ্দেশ্যে ওই কথিত সোর্স শাওনই মাদক কারবারী আলমের স্বজনদের সাথে যোগাযোগ এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য চার লাখ টাকা দাবী করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে চলে দর কষাকষি বলে স্বজনরা জানায়। বুধবার (৮ মার্চ) উপজেলার হাটুভাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক শাহাদাৎ হোসেন।
আলম হাটুভাঙ্গা গ্রামে বাসিন্দা ও একজন চিহ্নিত মাদক কারবারী বলে এলাকাবাসী জানায়।
স্বজনরা জানায়, জেলা গোয়েন্দা পুলিশের সোর্স শাওন ক্রেতা সেজে মাদক ব্যবসায়ী আলমকে ফোন দেয় এবং বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট কিনে নেবে বলে জানায়। পরে সোর্স শাওনের কথা মত আলম ইয়ারা চালান দিতে হাটুভাঙ্গা রেলওয়ে স্টেশন আসলে পূর্ব থেকে ডিবি পুলিশের উপ পরিদর্শক শাহাদাৎ হোসেন নেতৃত্বে এক দল পুলিশ তাকে আটক করে। পরে আলমের কাছ থেকে স্বজনদের ফোন নাম্বার চেয়ে নিয়ে কথা বলে। এসময় আলমকে ছেড়ে দেওয়ার জন্য চার লাখ টাকা দাবী করে সোর্স শাওন। এ নিয়ে শাওন ও স্বজনদের বেশ সময় পর্যন্ত চলে দর কষাকষি। শেষ পর্যন্ত স্বজদের পক্ষ থেকে দেড় লাখ দেবে বলে শিকার আসলেও এসআই শাহাদাৎ’র চাহিদার তুলনায় কম মনে করায় তাকে নিয়ে ডিবি পুলিশের কার্যালয়ে চলে আসে এবং তার বিরুদ্ধে মাদক আইনে মামল রুজু করেছে বলে জানা গেছে। তবে মামলা কত পিচ ইয়াবাসহ আটক করেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে তা বলে নারাজ ডিবি পুলিশের এই কর্মকর্তা।
এব্যাপারে জানতে এ প্রতিবেদক এসআই শাহাদাৎকে ফোন করলে তিনি ওল্টো সাংবাদিকের সাথে খারাপ ব্যবহার করেন।
পরে বিষয়টি জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশারকে জানানো হলে তিনি বলেন, তিনি আলমের বিরুদ্ধে মামলা হওয়ার কথা স্বীকার করে বলেন ডিবির এসআই শাহাদাতের বিষয়টি তিনি দেকবেন বলে জানান। সকল জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে আলম কে ৯০০ পিস ইয়াবা দিয়ে চালান করে মামলা নং ৯/৩/২৩ এসআই শাহাদাত চার লক্ষ টাকা বাণিজ্য করতে চেয়েছে অভিযোগ ভুক্তভোগী পরিবারের
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited